এম ওসমান গনি,হাটহাজারী: বিএনপি’র ডাকা অবরোধের ৪র্থ দফায় সারাদেশে বিএনপি জামায়াতের নৈরাজ্যে, হরতাল,জ্বালাও পোড়াও,নাশকতার প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে হাটহাজারী উপজেলাধীন মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
রবিবার ১২ নভেম্বর সকালে ইউনিয়নের মুহুরীহাট এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম ওয়াহিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে সম্পাদক আবুল মনছুরের সঞ্চালনায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান, উপজেলা আওয়ামী লীগ নেতা দ্বীন মোহাম্মদ চৌধুরী, জেলা আওয়ামী লীগ সদস্য সেলিম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি এস এম রাশেদুল আলম, উপজেলা আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা, হাসান শহীদ মিলন, হারুনুর রশিদ মোঃ এনামুল হক, ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি আহাম্মদ হোসেন,জুলফিকার,ইউপি চেয়ারম্যান আকতার হোসেন খাঁন সুমন, ইউনিয়ন যুবলীগের সভাপতি এম এইচ হাশেম, সম্পাদক সরওয়ার সালাউদ্দিন, রবিউল হোসেন,আনোয়ার হোসেন,নাহিদ,আলী নেওয়ার সোহেল, জেলা ছাত্রলীগ নেতা সৈয়দ ফরহাদ, রুবেল নন্দী, মিজান, আবু হায়াত মানিক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বিএনপি গণতন্ত্রের নামে অবরোধ নৈরাজ্য জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আওয়ামী সরকারের উন্নয়নের সুফল ভোগ করে দেশে অরাজকতা সৃষ্টি করলে আওয়ামী নেতাকর্মীরা বসে থাকবে না। যেখানে তারা অরাজকতা সৃষ্টি করবে সেখানেই প্রতিরোধ করা হবে।