মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
এম, দলিলুর রহমান, স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মছনের হাট উদ্দীপ্ত তরুণ সংঘের ঈদ পুনর্মিলনী ও সীরত প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৯ জুন বুধবার সকালে বড়হাতিয়া মছনের হাট মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি মুহাম্মদ রবিউল হোসাইনের সভাপতিত্বে সংগঠনের কার্যকরী সদস্য মুহাম্মদ আব্দুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়হাতিয়া মছনের হাটের কৃতি সন্তান, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি। এলাকার উন্নয়নে সকল যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, কোন অবস্থাতেই মাদককে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবেনা, শিক্ষার প্রতি সকল উদীয়মান ছাত্র সমাজকে উদ্ভুদ্ধ করতে হবে, প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন আমার জন্মভূমির অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে সামাজিক উন্নয়নে সব ধরনের সহযোগিতা করে যাব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়হাতিয়া মছনের হাট মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আশরাফ আমিন, আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জাফর আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী বশির আহম, বিশিষ্ট ব্যবসায়ী লেয়াকত আলী, বিশিষ্ট ব্যবসায়ী হারুনর রশীদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জব্বার, বিশিষ্ট ব্যাংকার শহিদুল ইসলাম, বাহার উদ্দীন, শিক্ষাবিদ জাহেদুল ইসলাম, ইউপি সদস্য আবু বক্কর, ইউপি সদস্য আয়ুব জমিদার প্রমুখ উপস্থিত ছিলেন।