মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামে ভিত্তিহীন মামলা ও গণগ্রেফতারের প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ের সকল স্টুডেন্ট ক্লাবসমূহ বিবৃতি দিয়ে ৫ দফা দাবি উত্থাপন করেছে। মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের সম্মিলিত এক বিবৃতিতে এই প্রতিবাদ ও দাবি উত্থাপন করা হয়। শনিবার (৩ আগস্ট) ২ টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাবের এক সম্মিলিত বিবৃতিতে এই প্রতিবাদ ও দাবি উত্থাপন করা হয়।
প্রতিবাদ বিবৃতিতে উল্লেখ করা হয়—দেশব্যাপী চলমান শিক্ষার্থী আন্দোলনে হত্যা, বিনা অপরাধে আটক, মিথ্যা মামলা দায়ের ও শিক্ষক লাঞ্ছনার নেক্কারজনক ঘটনা ঘটছে। অনেক নিরাপরাধ শিক্ষার্থীকে আন্দোলনরত অবস্থা থেকে, তাদের আবাসস্থল থেকে ভিত্তিহনভাবে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময়ে জোরপূর্বক আটক করা হয়েছে। উক্ত আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী, হৃদয় চন্দ্র তরুয়া শহীদ হয়েছে। ইতোমধ্যে বারো জনের অধিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে অন্যায়ভাবে গ্রেফতার এবং ভিত্তিহীন মামলা দেওয়া হয়েছে।
শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনকালীন এই ধরণের মিথ্যা মামলা প্রদান ও হেনস্থা করা নিতান্তই অগ্রহণযোগ্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাব এই ধরনের গ্রেফতার এবং হেনস্থার প্রতিবাদ জানাচ্ছেএকই পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক সাধারণ শিক্ষার্থী আন্দোলনরত অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমমনা ক্লাবসমূহ এই পরিস্থিতিতে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণে সম্মতিজ্ঞাপন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরাবর দাবি তুলে ধরছে।
এসময় তারা পাঁচটি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো—
১. অনতিবিলম্বে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় এবং আবাসিক হল খুলে দিয়ে শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে হবে।
২. বর্তমান সংকটময় পরিস্থিতিতে অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক শিক্ষকদের নেতৃত্বে “শিক্ষার্থী সহায়তা সেল” গঠন করে ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে যারা আইনশৃঙ্খলাবাহিনী কর্তৃক অহেতুক আটকের শিকার হয়েছেন তাদেরকে থানা হেফাজত থেকে মুক্তকরণ প্রসঙ্গে:
ক) পরিস্থিতিকল্পে যাদেরকে আদালতে প্রেরণ করা হয়নি, তাদেরকে জরুরিভিত্তিতে থানাভিত্তিক কমপক্ষে একজন শিক্ষকের নেতৃত্বে নিঃশর্ত মুক্তির ব্যবস্থাকরণ,
খ) যাদেরকে আদালতে প্রেরণ করে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাদেরকে বিজ্ঞ আইনজীবী কর্তৃক জামিন দেওয়ার ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ;
৩. কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে যারা মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের সুস্থতা নিশ্চিতকরনে শিক্ষক এবং শিক্ষার্থী কর্তৃক তৈরিকৃত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থাগ্রহণ;
৪. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এলামনাইবৃন্দের মধ্যকার আইনজীবীদের নেতৃত্বে সর্বাত্মক আইনী সহায়তা প্রদান ও জামিন ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ;
৫. সর্বোপরি চলমান সংস্কার আন্দোলেন বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সার্বিক (আর্থিক, আইনি, প্রাতিষ্ঠানিক) সহযোগিতা নিশ্চিত করা;
বিবৃতিদাতা ক্লাবসমূহঃ
১। চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটি
২। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সংস্থা
৩। চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি
৪। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব
৫। হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৬। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি
৭। চিটাগং ইউনিভার্সিটি স্কুল অফ ডিবেট
৮। ডিবেটার্স অফ চিটাগং ইউনিভার্সিটি
৯। প্রথম আলো বন্ধুসভা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১০। বায়োলজি ফ্যাকাল্টি কো-কারিকুলার সোসাইটি
১১। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এন্ট্রপ্রেনার এন্ড স্টার্টাপ সোসাইটি
১২। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নেচার ক্লাব
১৩। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এইচআর ক্লাব
১৪। চিটাগং ইউনিভার্সিটি এডভেঞ্চার ক্লাব
১৫। মার্কেটিং সোসাইটি ফর লিডারশিপ প্রোলিফারেশন
১৬। প্রেজেন্টেশন প্রো
১৭। ক্যাব যুব গ্রুপ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৮। ব্যাংকিং ফেলোস ফর লিডারশিপ ডেভেলপমেন্ট
১৯। দা নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস, চিটাগং ইউনিভার্সিটি চ্যাপ্টার
২০। সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিস
২১। চিটাগং ইউনিভার্সিটি কন্টেন্ট ক্রিয়েটরস ক্লাব
২২। ব্লাড এইডার্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
২৩। ম্যানেজমেন্ট কমিউনিকেশন ক্লাব
২৪। ফিন্যান্স বিজনেস এন্ড ডিবেটিং সোসাইটি
২৫। একাউন্টিং কমিউনিকেশন ক্লাব