মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের বিদ্রোহ, গোলাগুলি

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের বিদ্রোহ, গোলাগুলি

চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে জুমার নামাজের পর ২টা থেকে প্রায় ৩০ মিনিটের মতো চলে এই গোলাগুলি। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে কারাগারের আশপাশের এলাকায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারাগারে অবস্থান করছে সেনাবাহিনী। তাৎক্ষণিকভাবে কতজন আহত হয়েছেন তা জানা যায়নি।

স্থানীয়রা জানান, জুমার নামাজের পর থেকে কারাগারের ভেতরে ব্যাপক গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন তারা। ধারণা করছেন কারাবন্দিরা মুক্তির দাবিতে ভেতরে বিদ্রোহ শুরু করেছেন। এ কারণে হয়তো গুলি করে তাদের নিবৃত করার চেষ্টা করেছে কারা কর্তৃকপক্ষ। খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছে কারাগারে প্রবেশ করেছে।

এ বিষয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সি‌নিয়র জেল সুপার মঞ্জু হোসেন জানান, ‌কিছু বিশৃঙ্খল প‌রি‌স্থি‌তি ঠেকাতে কারারক্ষীরা ফাঁকা গু‌লি করেছেন। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারাগারের অভ্যন্তরে আর বা‌ইরে সেনাবা‌হিনীর সদস্যরা রয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |