মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

দৌলতদিয়া যৌনপল্লির সামনে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা

দৌলতদিয়া যৌনপল্লির সামনে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা

দৌলতদিয়া যৌনপল্লির সামনে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীর গোয়ালন্দে ফারুক সরদার (২৬) নামে ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির সামনে এ ঘটনা ঘটে। নিহত ফারুক দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মণ্ডলপাড়ার পল্লিচিকিৎসক শহিদ সরদারের ছেলে। তিনি দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী ছিলেন। নিহত ফারুকের ভাই মনিরুজ্জামান জানান, দুর্গাপূজা উপলক্ষে পূজা শুরুর দিন থেকে দৌলতদিয়া রেলস্টেশনের পাশে মেলা বসেছে। ওই মেলায় জুয়ার আসর বসায় স্থানীয় রিপন ও তার সহযোগীরা। মেলার বিভিন্ন দোকান থেকে প্রতিদিন চাঁদাও তুলছিলেন তারা। তাদের জুয়ার আসর বসানোর ও চাঁদাবাজির প্রতিবাদ করে আসছিল ফারুক।

তিনি আরও বলেন, ‘শনিবার রাত ৯টার দিকে দৌলতদিয়া যৌনপল্লিতে রিপনের মুদিদোকানে গিয়ে আবারও রিপনকে চাঁদাবাজি ও জুয়ার আসর বন্ধ করতে বলেন ফারুক। এ সময় রিপন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে ফারুকের মাথায়, পিঠে, পায়ে ও হাতে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেন। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসাপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।’ এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলে জানান মনিরুজ্জামান। এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব বলেন, ‘ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য চাঁদা তোলাকে কেন্দ্র করে দুপক্ষের আধিপত্য বিস্তারের প্রচেষ্টা থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত রিপনসহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |