মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

আলিয়া-রণবীরের কোল জুড়ে এলো কন্যা সন্তান

আলিয়া-রণবীরের কোল জুড়ে এলো কন্যা সন্তান

বাবা-মা হলেন রণবীর-আলিয়া। রোববার কন্যা সন্তানের জন্ম দিলেন রণবীর। মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে মেয়ের জন্ম দেন আলিয়া।

সকাল সাড়ে সাতটা নাগাদ স্বামী রণবীরের সঙ্গে হাসপাতালে পৌঁছেছিলেন অন্তঃস্বত্ত্বা আলিয়া। শুধু রণবীর নন, আলিয়ার মা সোনি রাজদান, দিদি শাহিন ভাট এবং নীতু কাপুরও উপস্থিত রয়েছেন হাসপাতালে।

গত ১৪ এপ্রিল ঘরোয়া আয়োজনে বিয়ে করেন রণবীর-আলিয়া। বিয়ের দেড় মাসে মাথাতেই প্রেগন্যান্সির খবর প্রকাশ্যে আনেন আলিয়া। তখন তিনি লন্ডনে। জীবনের প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শুটিংয়ে। হাসপাতালের শয্যা থেকে ছবি পোস্ট করেছিলেন হবু মা। তার ৫ মাসের মধ্যে পৃথিবীর আলো দেখল রণবীর-আলিয়ার প্রথম সন্তান।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |