মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

‘আমার বাবাজান সবাইকে সালাম জানিয়েছেন’

‘আমার বাবাজান সবাইকে সালাম জানিয়েছেন’

ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব-বুবলী। পর্দায় তাদের রসায়ন সবসময় নজড়কাড়ে ভক্তদের। দেড় মাস আগে (৩০ সেপ্টেম্বর) নানান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ছেলে শেহজাদ খান বীরকে প্রকাশ্যে আনেন তারা। এরপর প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি পোস্ট করেন নায়িকা।
গত রবিবার (১৩ নভেম্বর) বিকেলে বীরের দুটি ছবি পোস্ট করেছেন বুবলী। বরাবরের মতো এবারও বেশ স্টাইলিশ লুকে দেখা মেলে ছোট্ট রাজপুত্রের। তার পরনে পাঞ্জাবি-পায়জামা, হাতে ঘড়ি, মুখে মিষ্টি হাসি- যা নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে। মন্তব্যের ঘরে অনুরাগীরা তার প্রতি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।
সেই পোস্টের ক্যাপশনে বীরের মা লিখেছেন, আবার বাবাজান সবাইকে সালাম (আসসালামু আলাইকুম) জানিয়েছেন।
এর আগে, গত ২১ অক্টোবর বীরকে নিয়ে আরেকটি পোস্ট দিয়েছিলেন বুবলী। যার একটি ছবিতে দেখা যায়, বীর সোফায় বসা, মাথায় টুপি। আরেকটি ছবিতে বুবলীর বাবার কোলে বীর। ক্যাপশনে নায়িকা লেখেন, ‘জুম্মা মোবারক’। তারও আগে গত ১৩ অক্টোবর বীরের চারটি ছবি পোস্ট করেছিলেন বুবলী। ক্যাপশনে লেখেন, ‘সবাই সাবধান! শহরে নতুন বাপজান।’

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |