মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

আমি এখন ক্যানসারমুক্ত: বেজ বাবা সুমন

আমি এখন ক্যানসারমুক্ত: বেজ বাবা সুমন

দেশের জনপ্রিয় ব্যান্ড অর্থহীন। আর এই গানের ব্যান্ডের সঙ্গে যার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তিনি হলেন সাইদুস সালেহীন খালেদ সুমন ওরফে বেজবাবা সুমন। দিন কয়েক আগেই প্রকাশ করেছেন নতুন গান। যা বেশ সানন্দেই গ্রহণ করেছেন অর্থহীন ভক্তরা। দীর্ঘ চার বছর পর নতুন গান দিয়ে ফিরলেও তাদের জনপ্রিয়তা কমেনি এক বিন্দুও।
ভক্তদের উন্মাদনা যাকে ঘীরে থাকে সব সময় তিনি হলেন অর্থহীনের বেজ বাবা সুমন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করেছেন। এখন তিনি ক্যানসারমুক্ত। সময় নিউজকে জানালেন নিজেই সে খবর।
সুমন বললেন, অনেকেই ভাবেন আমার শরীরে এখনও ক্যানসার আছে। আমি কোনো চিকিৎসার জন্য গেলেই অনেকেই ভাবেন আমার এখনো ক্যানসার আছে। তাদেরকে বলি আমার শরীরে এখন কোনো ক্যানসার নেই।
সেই সঙ্গে বলেন, আমার আসলে স্পাইনে একটা সমস্যা আছে। আর এই সমস্যার জন্যই আমি ডাক্তারের কাছে যাই। স্পাইনের সমস্যার জন্য আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না। গাড়িতে চলাফেরা করতে সমস্যা হয়।
বেজ বাবা সুমন আরও বলেন, আপনারা দেখবেন যে আমি কনসার্টে গেলে সোয়া এক ঘণ্টা দাঁড়িয়ে গান করছি, গিটার বাজাচ্ছি। সেটাতে আমার কোনো সমস্যা হয় না। আমার আসল সমস্যা হলো বসে থাকাতে।
বেজ বাবা সুমন যখন প্রথম জেনেছিলেন তার শরীরে বাসা বেঁধেছে ক্যানসার তখন ঘাবড়ে গিয়েছিলেন তিনি। ভয়ে দুই সপ্তাহ দরজা বন্ধ করে কান্নাকাটি করেছেন। দুই সপ্তাহ লেগেছে তার স্বাভাবিক হতে। ‘অর্থহীন’র প্রতিষ্ঠাতা সুমন জানান, তিনি ক্যানসার জয়ের মনোবল পেয়েছেন তার পরিবারের কাছ থেকেই। কারণ তার বাবাও একজন ক্যানসারজয়ী।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |