বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

জ্যাকেট খুলে অন্তর্বাস দেখিয়ে কটাক্ষের শিকার নুসরাত

জ্যাকেট খুলে অন্তর্বাস দেখিয়ে কটাক্ষের শিকার নুসরাত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। নিজের ব্যক্তিগত জীবনকে নিয়ে বরাবরই আলোচনায় থাকেন তিনি। বছরের শেষ মাসে শীতটা সবে পড়তে শুরু করেছে। কিন্তু নুসরাত যেন পণই করে ফেলেছেন, তাপমাত্রার পারদ তিনি নামতে দেবেন না। সংসদে শীতকালীন অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি সামাজিক মাধ্যমে ঝড় তুলছেন নায়িকা।

টলিউডের প্রথম সারিতে নাম নুসরাতের। তেমনি রাজনৈতিক জগতেও তিন বছর হয়ে গেল তার। দুই জগতেই সমান তালে সামলান তিনি। সাংসদের দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে বিনোদন দুনিয়াতেও তার অবাধ বিচরণ। নিয়ম করে ছবি-ভিডিও প্রকাশ করেন ইনস্টাগ্রামে। সেখানে অবশ্য অভিনেত্রী নুসরাত জাহানকেই দেখা যায়।

সম্প্রতি একটি রিল ভিডিও শেয়ার করেছেন নুসরাত। জিনসের প্যান্ট, কালো ব্রালেট টপ এবং তার উপরে ডেনিম জ্যাকেট। খোলা চুল আর কাজল কালো চোখের মাদকতায় পুরুষ হৃদয় ঘায়েল করতে সিদ্ধহস্ত তিনি। এই ভিডিওতেই করেছেন ঠিক সেটাই। খোলামেলা পোশাকে কার্যত আগুন ধরিয়ে দিয়েছেন নেটপাড়ায়।

মন্তব্যের ঘরে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। কারও কটাক্ষপার্লামেন্ট ধসে যাচ্ছে। এদিকে সাংসদ ব্যস্ত রিল বানাতে। আবার কারও অভিযোগ, আগের নুসরাতই ভালো ছিলেন। এখন আগের সেই সৌন্দর্য নেই তার মধ্যে। অনুরাগীরা অবশ্য প্রশংসায় ভরিয়েছেন অভিনেত্রীকে। গ্ল্যাম হোক বা ডিগ্ল্যাম সব অবতারেই নজর কাড়তে পারেন এই টলিউড সুন্দরী।

কিছুদিন আগেই সংসদে শীতকালীন অধিবেশনে যোগ দিতে গিয়েছিলেন নুসরাত। সেখানে আবার সম্পূর্ণ ভিন্ন লুকে ধরা দেন। সাংসদ-অভিনেত্রী তকমা ঝেড়ে ফেলে গাঢ় নীল শাড়ি, হালকা চাদর আর সামান্য মেকআপে ধরা দিয়েছিলেন জনপ্রতিনিধি হয়ে। এই ভিডিওর সঙ্গে সেই ছবির আকাশ পাতাল ফারাক।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |