মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

হতাশায় ডুবে থাকা শাকিব-বুবলীর ভক্তদের জন্য সুখবর

হতাশায় ডুবে থাকা শাকিব-বুবলীর ভক্তদের জন্য সুখবর

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী শবনম বুবলীর ভক্তদের জন্য এলো নতুন সুখবর। এই দুই তারকা জুটি বেঁধে অভিনয় করেছেন ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমায়। সম্প্রতি সিনেমাটি মুক্তির জন্য সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।

বিষয়টিনিশ্চিত করেছেন সেন্সর বোর্ড সদস্য ও পরিচালক সমিতির সাবেক সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তিনি জানান, রোমাঞ্চ, অ্যাকশন ও সচেতনমূলক সিনেমা লিডার আমিই বাংলাদেশ আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। মুশফিকুর রহমান জানান, সিনেমাটি দেখে সেন্সর সদস্যদের কাছে উপভোগ্য মনে হয়েছে। এই গল্পে সমাজ ও দেশের জন্য পজিটিভ বার্তা রয়েছে। দর্শকের কাছেও সিনেমাটি ভালো লাগবে।

উল্লেখ্য,সিনেমাটি নির্মাণ করেছেন তপু খান। সেন্সর থেকে আনকাট ছাড়পত্র পাওয়ার ব্যাপারে এই পরিচালক বলেন, সিনেমাটি দেখার পরে সেন্সর সদস্যরা ফোন করে এর প্রশংসা করেছেন। প্রথম সিনেমার আনকাট সেন্সর ও প্রশংসা পাওয়া সৌভাগ্যের বলে মনে করি আমি। ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমায় শাকিব ও বুবলী ছাড়াও আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |