মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

ফারুকীর পর মেয়ে অসুস্থ, চিন্তিত তিশা

ফারুকীর পর মেয়ে অসুস্থ, চিন্তিত তিশা

বিনোদন ডেস্ক: সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। চিকিৎসা নিয়ে বাসায়ও ফিরেছেন তিনি। এ তথ্য ফারুকীর স্ত্রী তিশা তার ফেসবুকে জানিয়েছেন। এবার তিশা-ফারুকী দম্পতির মেয়ে ইলহাম অসুস্থ হয়ে পড়েছেন। বিষয়টি জানিয়ে তিশা তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন।

পোস্ট দেখে বোঝা যাচ্ছে তিশা বেশ চিন্তিত হয়ে পড়েছেন। এতে তিনি লেখেন, ‘আল্লাহ মানুষের অনেকভাবেই পরীক্ষা নেন। আমার পরিবারেরও পরীক্ষা চলছে। সবাই ইলহামের জন্য দোয়া করবেন প্লিজ।’ তবে মেয়ের ঠিক কী হয়েছে, কিংবা হাসপাতালে ভর্তি কিনা, তা খোলসা করে কিছুই জানাননি তিশা। তিশার এই পোস্ট দেখে তার ভক্ত-অনুরাগীরা ইলহাম, ফারুকীসহ তাদের পুরো পরিবারের জন্য শুভ কামনা জানাচ্ছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |