মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি

ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি

বিনোদন ডেস্ক: মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন প্রাণ চঞ্চল অভিনেতা অলিউল হক রুমি।রুমির পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অভিনেতা কোলন ক্যানসারে আক্রান্ত। ভারতের চেন্নাইয়ে তার প্রাথমিক চিকিৎসাও হয়েছে। এখন দেশের হাসপাতালের সিসিইউতে আছেন এই অভিনেতা। রোগ মুক্তিতে সবার কাছে দোয়া চেয়েছেন এই গুণী অভিনেতা ও তার পরিবার। অভিনয় জীবনের তিন দশকেরও বেশি সময় পার করেছেন রুমি।
দীর্ঘ এ পথচলায় অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায়। অভিনয় নৈপুণ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন। পর্দায় তার উপস্থিতি যেন বাড়তি আনন্দ দেয় দর্শকদের। গত কয়েক বছর এই অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষাতে বেশি অভিনয় করে আসছিলেন। এ ভাষাতেই তিনি দশর্কদের হাসিয়েছেন, কাঁদিয়েছেনও। মঞ্চ দিয়ে তার অভিনয় শুরু হলেও টিভি নাটকে নিয়মিত হয়ে ওঠেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘সাজেশন সেলিম’, ‘যমজ’ সিরিজসহ বিভিন্ন নাটক। আসছে ঈদের জন্য নির্মিত বেশ কয়টি নাটকেও দেখা যাবে এই অভিনেতাকে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |