রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
আকবর আলী আহসান
রাত যত গভীর হয়
চাঁদটা তত কাছে আসে
আমাকে ভালোবেসে
তলিয়ে যায় অবশেষে।
হাজারো মানুষের মুখে
আলো দিয়ে গান শিখিয়ে
চলে যায় ওপারে, পরের তরে
সূর্য্যি মামার আলো বিকিয়ে।
পরের দেশে নতুন বেশে
যখনি ওঠে বাঁকারূপী চাঁদ
সবাই আনন্দে পুলকিত হয়
ভুলে গিয়ে মনের খাদ।
সময়ে সময়ে গোল হয় বাঁকা চাঁদ
অনেকেই তৈরি করে ভালোবাসার ফাঁদ
সেই ফাঁদে পড়ে কারো হয় জয়
আবার কেউ কেউ বলে সবই মোহ
শুধু শুধু জীবনটাই করেছি ক্ষয়।