মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

নাফিসের পাশে তাসরিফ, ৪৫ মিনিটে সংগ্রহ করলেন ২ লাখ টাকা

নাফিসের পাশে তাসরিফ, ৪৫ মিনিটে সংগ্রহ করলেন ২ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক:তরুণ সংগীতশিল্পী তাসরিফ খান। নিজের গড়া ব্যান্ড ‘কুঁড়েঘর’সহ এরইমধ্যে নতুন প্রজন্মের কাছে বেশ পরিচিতি পেয়েছেন। তার প্রতিটি গানই প্রকাশের পর দ্রুত সাড়া ফেলে সামাজিক মাধ্যমে। নিয়মিত গানের পাশাপাশি সমসাময়িক নানা বিষয়কে কণ্ঠে ধারণ করেই এতদূর এসেছেন এই গায়ক। পাশাপাশি অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।

এবার আরও একটি মহৎ উদ্যোগ নিয়েছেন এই তরুণ সংগীতশিল্পী। পোশাক শ্রমিক নাফিস ইমতিয়াজের (১৮) চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তিনি এবং এই মহৎ কাজের জন্য মাত্র ৪৫মিনিটে সংগ্রহ করেছেন ২লক্ষ টাকা। বিষয়টি তিনি নিশ্চিত করেছেন নিজেই।

রোববার (৯ এপ্রিল) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তাসরিফ জানান, মাত্র ৪৫মিনিটে নাফিসের চিকিৎসার জ্ন্য প্রয়োজনীয় ২ লাখ টাকা আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। দেশবাসীর টাকায় নাফিসের চিকিৎসা হবে ইনশাআল্লাহ।

তার কিছুক্ষন আগে তাসরিফ লাইভে এসে প্রথমে নাফিসের জন্য দেশবাসীর কাছে সাহায্য চান। লাইভে আসার আগে ক্যাপশনে লেখেন, মাত্র ২ লাখ টাকার অভাবে ১৮ বছর বয়সি নাফিসের হাত এখন পচনের দিকে যাচ্ছে। ৭মাসেও যোগাড় হয়নি নাফিসের চিকিৎসার টাকা। কষ্টের যায়গা হচ্ছে এই হাত নিয়েই ও চা বানানোর কাজ করছে দুই মাস যাবত, তাও যদি কিছু একটা উপায় হয়! আমরা কি যার যার যায়গা থেকে নাফিসের জন্য এগয়ে আসতে পারি?

আর তার এই লাইভ করার ৪৫ মিনিটের মধ্যেই ২ লাখ টাকা সংগ্রহ হয়েছে বলে জানান তাসরিফ।

এর আগে ২০২২ সালে ১৪ সেপ্টেম্বর কর্মস্থলে যাওয়ার পথে ঢাকার চিটাগাং রোড়ে দুর্ঘটনায় নাফিজের বাম হাতের কনুই বিচ্ছিন্ন হয়ে যায়। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করে। সেখানে তিনি চিকিৎসাধীন থেকে বর্তমানে বাসায় অবস্থান করছেন।

তার অপারেশন ও যন্ত্রাংশ কিনতে দুই লাখ টাকার মতো খরচ হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। অপারেশন সম্ভব না হলে তার হাতটি ফি। ধারদেনা ও আত্মীয়-স্বজনদের সহযোগিতায় গত সাত মাস চিকিৎসা খরচ চালালেও অপারেশনের টাকা জোগাড় করতে পারেনি তার পরিবার।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |