মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে বৈবাহিক অবস্থা লেখা বাধ্যতামূলক নয়

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে বৈবাহিক অবস্থা লেখা বাধ্যতামূলক নয়

অনলাইন  ডেস্ক:

শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বৈবাহিক অবস্থা লেখা বাধ্যতামূলক করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের রুল আংশিক মঞ্জুর করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খাইরুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী অনিক আর হক। আর রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

অ্যাডভোকেট ফারিয়া ফেরদৌস শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বৈবাহিক অবস্থা লেখার বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে হাইকোর্টে রিট করেন। ওই রিটের প্রাথমিক শুনানি করে হাইকোর্ট রুল জারি করেন। আজ রুলের ওপর চূড়ান্ত শুনানি করে হাইকোর্ট রায় দেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |