মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

প্রেমিকাকে হত্যায় প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রেমিকাকে হত্যায় প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

মো: সাদ্দাম হোসেন মুন্না :  নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রেমিকাকে হত্যার ঘটনায় প্রেমিকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। একই মামলার অন্য ধারায় যাবজ্জীব কারাদণ্ড ও ৫০ হাজার অর্থদণ্ড এবং আরেক ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দণ্ডিত করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্দ প্রাপ্ত হলেন মো. ইউনুছ আলী (২৭)। তিনি আড়াইহাজারের বিষনন্দী এলাকার আবদুল ওহাবের ছেলে।
কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করে বলেন, ১২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেছেন। মামলা সূত্র জানা যায়, ভিকটিম প্রেমিকা হলেন ফাতেমা (২৩)। তিনি তার নানী বাড়ি আড়াইহাজারে মানিকপুর বসবাস করতেন। আর নানী বাড়ি থাকা অবস্থায় দ-প্রাপ্ত মো. ইউনুছ আলীর সাথে পরিচয়। ইউনুছ সম্পর্কে তার আত্মীয় হয়।
এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কও হয় কয়েকবার। কিন্তু তাদের এই প্রেমের সম্পর্ক মেনে নিচ্ছিলো না ইউনুছের পরিবার। যার কারণে ইউনুছ আলী ফাতেমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেন। এদিকে সম্পর্ক বিচ্ছিন্ন করায় ফাতেমা মামলা করার ভয় দেখিয়ে আসছিলো। এমতাবস্থায় ২০২০ সালের ১০ আগস্ট বিকেলে ফাতেমাকে ফোন করে নিয়ে যায় ইউনুছ আলী। সেই সাথে ইউনুছ ও ফাতেমা একসাথে ঘুরাঘুরি করে রাত ১ টায় মানিকপুর এলাকায় নিয়ে গলাটিপে হত্যা করে। এরপর লাশটি গুম করার উদ্দেশ্য মাটি চাপা দিয়ে দেয়া হয়। এই ঘটনার চারদিন পর লাশ উদ্ধার করা হয়। সেই সাথে আড়াইহাজার থানায় মামলা দায়ের করা হয়। আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার কার্যক্রম শেষে এই রায় ঘোষণা করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |