মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

পুলিশ পরিদর্শক মাজহার ৫ দিনের রিমান্ডে

পুলিশ পরিদর্শক মাজহার ৫ দিনের রিমান্ডে

পুলিশ পরিদর্শক মাজহার ৫ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক : বৈষম্য বিরোধী আন্দোলনের সময় লর্ড হার্ডিঞ্জং ফাযিল মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্র আরিফকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মৃগাংক শেখর তালুকদার তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলপূর্বক জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে খাগড়াছড়ি বিশেষায়িত ট্রেনিং সেন্টার থেকে মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজার রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে চোখে গুলি লাগে আরিফের। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরিফের বাবা মো. ইউসুফ যাত্রাবাড়ী থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |