বুধবার, ১৭ Jun ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

বিএনপি তলে তলে সক্রিয়, হামলা ও নাশকতা প্রস্তুতির গোয়েন্দা তথ্য রয়েছে: কাদের

বিএনপি তলে তলে সক্রিয়, হামলা ও নাশকতা প্রস্তুতির গোয়েন্দা তথ্য রয়েছে: কাদের

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জঙ্গিবাদ আপাতদৃষ্টিতে নিষ্ক্রিয় মনে হলেও বিএনপি তলে তলে সক্রিয়। তারা বড় ধরনের হামলা ও নাশকতার প্রস্তুতি নিচ্ছে, গোয়েন্দাদের কাছে এমন তথ্য রয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) তিনি রাজধানীর সেতুভবনে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র অনেক আগেই শৃঙ্খলামুক্ত হয়েছে। বিএনপির আর গণতন্ত্র উদ্ধারের দরকার নেই। মিথ্যাচার ও ষড়যন্ত্রের জন্য বিএনপিকে নিষেধাজ্ঞা দেয়া উচিত, আওয়ামী লীগ কে নয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ রাজপথে আছে এবং থাকবে। নির্বাচন পর্যন্ত গণসংযোগ ও শান্তি সমাবেশ করবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি দেয় না। আওয়ামী লীগ অবিরাম কর্মসূচিতে আছে। বিএনপির সঙ্গে সংঘাত করার কোন ইচ্ছা আওয়ামী লীগের নেই। এর আগে সেতুভবনে বাংলাদেশ সেতু কতৃপক্ষের বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় পদ্মা সেতু সহ সকল সেতুতে একমাত্র রাষ্ট্রপতিকে টোল অব্যাহতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |