মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

গজারিয়ায় নিখোঁজের ৫ ঘন্টা পর মাদ্রাসার  ছাত্রের লাশ উদ্ধার.

গজারিয়ায় নিখোঁজের ৫ ঘন্টা পর মাদ্রাসার  ছাত্রের লাশ উদ্ধার.

 গজারিয়া প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসল করতে নেমে মো. শিহাব (১০) নামের ভবানীপুর জামিয়া ইসলামিয়া আরাবিয়া কবরস্থান মাদ্রাসার এক ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার বেলা ৩টার দিকে  ফায়ার সার্ভিসের ডুবুরির দল মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করে। এর আগে সকাল ১০ টার দিকে গজারিয়া উপজেলার ভবানীপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়।
মৃত মো. শিহাব উপজেলার জামালদী গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে। সে ভবানীপুর জামিয়া ইসলামিয়া আরাবিয়া কবরস্থান মাদরাসার ছাত্র।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মাদরাসা থেকে বের হয়ে সহপাঠী আব্দুল্লাহ আল তামিমের (১০) সঙ্গে পার্শ্ববর্তী বলাকীচর গ্রামের বালুর মাঠে ফুটবল খেলতে যায় শিহাব। সেখানে খেলাধুলা শেষ করে ভবানীপুর গ্রামের সিটি গ্রুপের লবন ফ্যাক্টরীর পানি নিস্কাষনের ড্রেনের পাশেই মেঘনা নদীতে সহপাঠীকে নিয়ে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা তাকে খোঁজাখুজি করে সন্ধান পায়না।
পরে খবর পেয়ে গজারিয়া থানার পরিদর্শক তদন্ত মুক্তার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। বেলা আড়াইটার দিকে তাদের সাথে উদ্ধার অভিযানে অংশ নেন ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিরা। আধা ঘন্টা উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ডুবুরিরা শিহাব এর মৃত দেহ বেলা ৩টার দিকে পানি নিস্কাষনের ড্রেনের পাশেই মেঘনা নদী থেকে উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন গজারিয়া থানার পরিদর্শক তদন্ত মুক্তার হোসেন
 এই ঘটনায় গজারিয়া জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |