মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

ক্যাম্প থেকে পালানো ৩ রোহিঙ্গাকে আটক করেছে ফেনীর গোয়েন্দা পুলিশ 

ক্যাম্প থেকে পালানো ৩ রোহিঙ্গাকে আটক করেছে ফেনীর গোয়েন্দা পুলিশ 

চট্টগ্রাম ব্যুরো অফিস:
চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ফেনীর মহিপাল এলাকা থেকে ৩ জন রোহিঙ্গা নাগরিক আটক হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে ফেনী জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসঅাই) কুতুবউদ্দিনের নেতৃত্বে পুলিশ মহিপাল ওভার ব্রিজের নিচে ঢাকামুখি স্টারলাইন পরিবহনের সামনের সড়কে অভিযান পরিচালনা করে তাদের অাটক করে। শুক্রবার (১০ মার্চ) সকালে ফেনী জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি) গণমাধ্যমকে অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের ১০ নম্বর ব্লকের জি-২৫ এর আইয়ুব খানের পুত্র শফিক খান (২১), কুতুপালং ক্যাম্পের ১৯ নম্বর ব্লকের ই-৫ এর আব্বাসউদ্দিনের মেয়ে রোজিনা আক্তার (১৯) ও টেকনাফ উপজেলার আলিখালি রোহিঙ্গা ক্যাম্পের ২৫ নম্বর ব্লকের ডি-২৩ এর কালা মিয়ার পুত্র মুহাম্মদ রফিক (২০)।
এদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় বিদেশি নাগরিক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এসআই কুতুবউদ্দিন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |