মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

বাসে মিললো সাড়ে ৮ হাজার পিস ইয়াবা

বাসে মিললো সাড়ে ৮ হাজার পিস ইয়াবা

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শার নাভারণ সাতক্ষীরা মোড়ে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে আট হাজার ৩৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। শুক্রবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে বিজিবির একটি বিশেষ অভিযানিক টহল দল ইয়াবার চালানটি উদ্ধার করে। ইয়াবা উদ্ধারের বিষয়টি জানিয়েছেন যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন একটি খবর আসে, ভারত থেকে পাচার করে এনে সাতক্ষীরা-ঢাকাগামী একটি পরিবহনে করে বিপুল পরিমাণ মাদকের একটি চালান ঢাকায় নেওয়া হবে। এমন সংবাদ পেয়ে শার্শার আমড়াখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা অবস্থান নেন। এক পর্যায়ে তামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে নাভারণরে সাতক্ষীরা মোড়ে এলে অভিযান চালিয়ে একটি সিটের নিচ থেকে আট হাজার ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক করা ইয়াবা ধ্বংস করতে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |