মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক পেলেন বিলকিস

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক পেলেন বিলকিস

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক পেলেন বিলকিস

তাসনীমুল হাসান মুবিন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা এর ৪৫ তম সমাবর্তনে স্নাতকোত্তর এর শিক্ষার্থী বিলকিস। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে থিয়েটার এবং পারফরমেন্স স্টাডিজ বিভাগের ২০১২-১৩সেশনের শিক্ষার্থী ছিলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ থেকে সফলতার সাথে প্রথম শ্রেনীতে প্রথম হয়ে তার স্নাতক ডিগ্রী সম্পন্ন করেন। পরবর্তীতে নাটকে উচ্চশিক্ষা ও গবেষনার জন্য ভারতের ICCR স্কলারশীপ পেয়ে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়,কলকাতা তে নাটক বিভাগে স্নাতকোত্তর করার সুযোগ পান এবং সেখানেও তিনি তার মেধার সাক্ষর রেখেছেন এবং প্রথম শ্রেনীতে প্রথম হয়ে উত্তীর্ণ হয়েছেন।

জানা যায় যে, প্রত্যেক বছর প্রতি বিভাগের প্রথম শ্রেনীতে প্রথম স্থানে অধিকারী হওয়া শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় সমাবর্তন এর আয়োজন করে ও শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় মেডেল ও অর্জিত বিভিন্ন পুরস্কার। তারই ধারাবাহিকতায় বিলকিস পেয়েছেন একাডেমিক স্বর্ণপদক ও সন্তোষ সিনহা মেমোরিয়াল পুরস্কার, ধ্রুবপদ বন্দ্যেপাধ্যায় মেমোরিয়াল পুরস্কার,নিরোদবরণ মেমোরিয়াল পুরস্কার সহ অনেক পুরস্কার।

এ বিষয়ে শিক্ষার্থী বিলকিস বলেন, তার আজকের এই অর্জন সম্ভব হয়েছে তার বাবা মায়ের নাটক বিষয়ে পড়াশোনা করার সুযোগ করে দিয়েছেন বলে এবং তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ে তার নিজ বিভাগ নাট্যকলা ও পরিবেশনা বিভাগের সকল শিক্ষকদের প্রতি। তিনি ভবিষ্যতে নাটক নিয়ে উচ্চতর গবেষনা করতে চান এবং তার এই অর্জিত দক্ষতা ও জ্ঞ্যান তিনি একাডেমিশিয়ান হিসেবে কাজে লাগাতে চান। শিক্ষার্থীর এমন কৃতিত্বে আনন্দ প্রকাশ করে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার বলেন, বিভাগের শিক্ষকরা অনেক আনন্দিত ও গর্বিত। বিলকিস মীরা আগেই থেকেই বিভিন্ন বিষয়ে পারদর্শী ছিলেন। তিনি অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। আন্ত:বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় তিনি একাধিকবার পুরুস্কার পেয়েছেন। তার এই কৃতিত্ব তার আগামীর জীবনে সফলতা বয়ে আনুক, এই প্রত্যাশা করছি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |