মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৪ নং ওয়ার্ডের কাচঁকুড়া এলাকায় মামলার বাদী পক্ষের হজ্জে যাওয়ার সুযোগ নিয়ে বিবাদী পক্ষ জোড়পূর্বক বাউন্ডারি ভাংচুর, জমি দখল ও বাউন্ডারির উপর ঘর নির্মাণ কাজের অভিযোগ উঠেছে। আদালতের মামলায় বিবাদী করা হয়েছে রাজ্জাক গং দেরকে। সিনিয়র সহকারী জজ ২য় আদালত, ঢাকা বরাবর মামলাটি করেন সিরাজুল ইসলাম গং।
পরে প্রথম পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক ওই নালিশি জমিতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন। জারী করার পরও জোরপূর্বক জমিদখল করে কাজ চালিয়ে যাচ্ছে।
বাদী পক্ষের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদী পক্ষ জোরপূর্বক জমি দখল করে নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। বাদী মো. সিরাজুল ইসলাম মামলার আরজিতে বলেন, বিবাদীরা প্রচলিত আইন-কানুনের কোনো ধার ধারেন না।
কোনোভাবে অন্যের বিষয়-সম্পত্তির ওপর অন্যায়ভাবে চাপ প্রয়োগ করে অর্থ আত্মসাৎ করাই তাদের নেশা। আরজিতে আরও বলা হয়, সিটি জরীপের উওরখান কাঁচকুড়া এলাকায় ২৪৬ নং খতিয়ান বাদীর পক্ষের বায়াদের নামে লিপিননা হয়ে বাদী পক্ষের বায়াদের ১ ও ২ নং বিবাদীদের লিপি হওয়ায় দলিল লেখকের ভুলে সি,এস ও এস এ খতিয়ান নং ভুল লিপি হওয়ায় ও আর, এস,একটি খতিয়ান নং বাদ পড়ায় বিবাদীগন অবৈধ পথে দখল নেওয়ার চেষ্টা করে।
আরজিতে আরও বলা হয়, রাষ্ট্র ও সমাজ উন্নয়নের জন্য জায়গা ছেড়ে দিতে কোনো বাধা নেই। রাষ্ট্র বা সমাজের কার্যক্রম উন্নয়নে পদ্ধতি আছে। জায়গার বিনিময়ে ক্ষতিপূরণ দেয়ার বিধান আছে। জনস্বার্থে ওই উন্নয়নের জন্য জমির মালিকের সঙ্গে কোনো যোগাযোগ না করে বিনা নোটিশে সীমানা প্রাচীর ভাঙার হুমকি দেয়া হয়।
ঢাকার মেট্রোপলিটন উরওখান থানার নির্মাণ কাজের বিরুদ্ধে আদালতের একটি আদেশ থানায় এসেছে।
এ ব্যাপারে ঢাকা (উওর) সিটি কর্পোরেশনের ৪৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল ইসলাম জানান, কারো জমি জোরপূর্বক দখল বা ভাংচুর হয়েছে কিনা আমি জানি না, কেও অভিযোগ করলে ঘটনাস্থলে যাবো ।
অভিযোগ আছে রাজ্জাকগন থানা পুলিশকে ম্যানেজ করে জোরপূর্বক জমিদখলের কাজ চালিয়ে যাচ্ছে।