শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

কুয়াশায় ঢাকা ঢাকা

কুয়াশায় ঢাকা ঢাকা

নিজেস্ব প্রতিবেদনঃ কুয়াশায় ঢেকে গেছে রাজধানী ঢাকার আকাশ। বুধবার ভোর থেকেই তীব্র কুয়াশায় ছেয়ে গেছে পুরো শহর। সকাল ৮টা পর্যন্তও দেখা মেলেনি সূর্যের। যানবাহনগুলোকেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।তবে ঘন কুয়াশা থাকলেও ঢাকায় শীতের তীব্রতা অন্যদিনের তুলনায় কিছুটা কম অনুভূত হয়েছে।

জানুয়ারির মাঝামাঝি থেকে সারাদেশে শুরু হয়েছে শীতের তীব্রতা, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে জেঁকে বসেছে শীত। রাজধানীতে অন্যান্য বছর সেভাবে শীতের দেখা না মিললেও এবছর শীতে জবুথবু নগরবাসী।আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটিই চলতি মৌসুমে ঢাকার সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে সোমবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার ঢাকায় তীব্র শীত থাকলেও কুয়াশার দাপট কম ছিল। ওইদিন সকাল থেকেই ঢাকার আকাশে রোদের দেখা পাওয়া যায়। তবে রাত থেকে বদলে যায় চিত্র, শুরু হয় কুয়াশার আনোগোনা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে কুয়াশা। বুধবার ভোর থেকেই তা তীব্র হতে থাকে।এদিকে মঙ্গলবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে জেলার ও দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |