মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

কোন বাধাই সরকার পতন আন্দোলন ঠেকানো যাবে না : মির্জা ফখরুল

কোন বাধাই সরকার পতন আন্দোলন ঠেকানো যাবে না : মির্জা ফখরুল

কোন বাধাই সরকার পতন আন্দোলন ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আন্দোলন ছাড়া বিএনপির সামনে আর কোন পথ নেই। আজ শনিবার বিকালে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদিকে, বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে খুলনায় গণপরিবহন ও লঞ্চ বন্ধ রয়েছে। সমাবেশে যোগ দিতে নানা কৌশলে শুক্রবার রাতেই নেতা-কর্মীরা খুলনায় আসেন। শনিবার দুপুর পৌনে ১২টায় নগরীর সোনালী ব্যাংক চত্বরে নির্ধারিত সময়ের আগেই সমাবেশ শুরু হয়। দলে দলে সমাবেশে যোগ দেন নেতা-কর্মীরা। সমাবেশস্থল জনস্রোতে রূপ নেয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |