মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

ছাত্রলীগের মেয়েদের কাছে শুনি ‘অমুক ভাইকে মেনটেইন করি’

ছাত্রলীগের মেয়েদের কাছে শুনি ‘অমুক ভাইকে মেনটেইন করি’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ছাত্রলীগের মেয়েদের কাছে বেশি শুনি, আমি অমুক সভাপতি ও সাধারণ সম্পাদককে মেনটেইন করি। ইডেন গার্লস কলেজের ছাত্রীদের কাছে এটা বেশি শুনি। এটা খুব সাহসের সঙ্গে উচ্চারণ করে। আমি অমুক ভাইকে মেনটেইন করি।’
শুক্রবার (১৮ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত দপ্তর উপ-কমিটির প্রস্তুতিসভায় এসব কথা বলেন আওয়া লীগ সাধারণ সম্পাদক।
ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘তোমরা মেনটেইন করবা আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে। আর কাকে মেনটেইন করবা? আমাদের নেতা বঙ্গবন্ধু। তার আদর্শ। শেখ হাসিনার কর্মী আমরা। এর বাইরে কিসের মেনটেইন? এটা কি ঘর-বাড়ি মেইনটেন হচ্ছে নাকি? আশ্চর্য ব্যাপার। এসব বদ অভ্যাসগুলো…স্লোগানও দেয়। এসব বিষয়গুলো সুশৃঙ্খল করতে হবে। দপ্তরেরও দায়িত্ব আছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘নাম বলতেই হবে! আমি এ জন্য নিচের দিকে তাকিয়ে হাঁটি। ডানে কে? বায়ে কে? এটা আর দেখি না। সালাম দিচ্ছে নাম ধরে ধরে। এ কি অনুশীলন। হলের নাম, অমুক ভাইয়ের নাম।’
ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতাকর্মীদের ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসার সমালোচনা করেন দলের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘ছাত্রলীগ ছাত্রসংগঠন। এদের সকাল নেই, দুপুর নেই, বিকেল নেই এসে এখানে লাইন ধরে। আমি আসলে রুমে ঢুকতে রীতিমতো যুদ্ধ করতে হয়। এটা একটা লড়াই। এটা এই বয়সে সম্ভব না। তারপরও কষ্ট করে আসি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |