মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

বোনের মর্যাদা রক্ষায় জীবন দিতে পারি: কাদের সিদ্দিকী

বোনের মর্যাদা রক্ষায় জীবন দিতে পারি: কাদের সিদ্দিকী

আমি বোনের মর্যাদা রক্ষা করতে পারি, তার জন্য জীবন দিতে পারি বলেছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী। রবিবার(৮ জানুয়ারি) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির (জেপি) ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা করেন।

কাদের সিদ্দিকী বলেন, আমাকে যিনি ভাই বলে ডেকে তার মর্যাদা রক্ষা করতে পারেন, আমিও তার (বোন) মর্যাদা রক্ষা করতে পারি, তার জন্য জীবন দিতে পারি। কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু নিহত হওয়ার পর দিল্লিতে যখন প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) আমাকে দেখেন, উনি আমাকে ভাই বলে ডেকেছিলেন। সেদিন যে গিয়েছিলাম, কথা হলো। সেখানেও বলেছেন, তোমাকে ভাই বলে ডেকেছি। আমি আজীবন ভাইয়ের মর্যাদা রক্ষা করব।

তিনি বলেন, অনেকে মনে করতে পারেন, আমি বিএনপির সঙ্গে জোট করে নির্বাচনে গিয়েছিলাম, জোটে গিয়েছিলাম। আমি কোনোদিন বিএনপির সঙ্গে যাইনি। ড. কামাল হোসেনকে দেখে, আমি তার নেতৃত্বে জোটে গিয়েছিলাম। আমার মনে হয়েছে, ড. কামাল হোসেন হয়তো আমার চেয়েও বঙ্গবন্ধুর বেশি ভক্ত। কিন্তু উনি নেতা নন। এই অবস্থায় ওনার নেতৃত্ব দেওয়ার মতো অবস্থা নাই। ’

জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু, ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জেপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, গণতান্ত্রিক পাটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান।

এর আগে, গত ২৩ ডিসেম্বর রাতে সপরিবার গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন কাদের সিদ্দিকী। এরপর রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন চলছে। এর মধ্যেই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক জেপির সম্মেলনে যোগ দিলেন তিনি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |