মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

জিয়াউর রহমান মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে গেছেন : ফারুক

জিয়াউর রহমান মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে গেছেন : ফারুক

মোবারক হোসেনঃ

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে গেছেন বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক। তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন বীর উত্তম মুক্তিযোদ্ধা ও মহান স্বাধীনতার ঘোষক। তার হাত ধরেই দেশের মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছিলো।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা শহরের পশ্চিম বাজারে বিএনপির ফুলবাড়ীয়া উপজেলা ও পৌর শাখা কার্যালয়ে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে আলোচনা সভা এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আখতারুল আলম ফারুক এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়েই কৃষকরা তাদের ন্যায্য অধিকার প্রাপ্ত হয়েছিলো। বর্তমান সরকারের সমালোচনায় আখতারুল আলম ফারুক বলেন, এই অবৈধ হাসিনা সরকার জোড় পূর্বক ক্ষমতা কুক্ষিগত করে বসে আছে। যেকোন পরিস্থিতিতে অনতিবিলম্বে সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি ও উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সোলায়মান রিপনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, ফারুক মাষ্টার, মাহবুবুল হক সেলিম, মাসুদ আলম খান, যুবদল নেতা হাসানুজ্জামান রাসেল, আলী হোসেন, আরিফুল ইসলাম, নাঈম হোসেন ও ছাত্রনেতা মইনুল হক সিফাত সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে উপস্থিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান করেন নেতৃবৃন্দরা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |