সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

পুলিশ সংস্কারের প্রস্তাবনা দেবে বিএনপি

পুলিশ সংস্কারের প্রস্তাবনা দেবে বিএনপি

অনলাইন ডেস্ক: বিএনপির পক্ষ থেকে ‘পুলিশ সংস্কারে’ প্রস্তাবনা দেওয়া হবে। এ লক্ষ্যে গঠিত একটি কমিটি এরই মধ্যে তা তৈরি করে দলের চেয়ারপারসন অফিসে জমা দিয়েছে। শনিবার (১৬ নভেম্বর) প্রস্তাবনা জমা দেওয়ার কথা থাকলেও তা বৃহস্পতিবারই (১৪ নভেম্বর) জমা দিয়েছেন কমিটির সদস্যরা। কমিটির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে ছয় সদস্য কমিটি গঠন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কমিটির অন্য সদস্যরা হলেন, সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, সাবেক স্বরাষ্ট্র সচিব এস এম জহরুল ইসলাম, সাবেক আইজিপি মো. আব্দুল কাইয়ুম, সাবেক সংসদ সদস্য আনসার উদ্দিন খান পাঠান এবং পিপিএম ও সাবেক ডিআইজি সদস্য সচিব খান সাঈদ হাসান।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |