সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

শুরুর দুই বলেই জোড়া উইকেট তাসকিনের

শুরুর দুই বলেই জোড়া উইকেট তাসকিনের

ভালো সূচনা পাওয়ায়ার পরেও পুঁজিটা খুব বেশি বড় হয়নি বাংলাদেশের। তাই প্রতিপক্ষকে চাপে রাখতে বোলিংয়ে শুরুটা যেমন হওয়া দরকার ছিল টাইগারদের জন্য, পেসার তাসকিন আহমেদ ঠিক তেমনই এক সূচনা এনে দিয়েছেন বাংলাদেশকে। বোলিংয়ে নেমে ইনিংসের প্রথম দুই বলেই তুলে নিয়েছেন নেদারল্যান্ডের দুই উইকেট।

সোমবার (২৪ অক্টোবর) হোবার্টের বেলেরিভ ওভালে বাংলাদেশের করা ১৪৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলে তাসকিন তুলে নেন বিক্রমজিৎ সিংকে। বলটা করিডোর অফ আন্সার্টেইন্টিতে করেছিলেন তিনি। তাতেই খোঁচা মেরে দিয়েছেন ডাচ ওপেনার। বলটা চলে যায় দুই স্লিপের প্রথমজনের কাছে। সামনে ঝুঁকে দারুণ এক ক্যাচ নেন ইয়াসির আলী।

এর পরের বলেই বাস ডি লিডকেও উইকেটের পিছনে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে ফেরান দেশসেরা এই পেসার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নেদারল্যান্ড ৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬ রান করেছে। দুই অপরাজিত ব্যাটসম্যান ম্যাক্স ও’দোদ ২ ও কলিন আকারম্যান ৫ রানে অপরাজিত আছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |