মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

ক্রিকেটার নাসুমকে চড় মারার ঘটনায় বিসিবিকে নোটিশ

ক্রিকেটার নাসুমকে চড় মারার ঘটনায় বিসিবিকে নোটিশ

অনলাইন  ডেস্ক:  বিশ্বকাপ চলাকালীন জাতীয় দলের ক্রিকেটার নাসুমকে চড় মারার ঘটনার তদন্ত চেয়ে বিসিবির সভাপতি সংসদ সদস্য নাজমুল হাসান পাপনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) ডাকযোগে এবং ইমেইলে এই লিগ্যাল নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদুর রহমানের পক্ষে ব্যারিস্টার আশরাফ রহমান। বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী নিজে।

নোটিশ অনুযায়ী, দোষ প্রমাণ হলে জাতীয় দলের প্রধান কোচ হাথুরু সিংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে বিসিবিকে। এছাড়াও ৭২ ঘণ্টার মধ্যে এ ঘটনায় ব্যবস্থা না নিলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |