বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

১৯ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

১৯ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের ১৯ অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবাহওয়া অফিস।

আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত ১ টা নাগাত আবহাওয়ার পূর্বাভা্সে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন- রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলো মিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |