বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

নেত্রকোণা জেলা বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

নেত্রকোণা জেলা বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

নেত্রকোনা প্রতিনিধি
সারাদেশে ধরপাকড়, মিথ্যা মামলা, গ্রেফতার, জামিন বাতিল করে নেতাকর্মীদের কারাগারে প্রেরণ, পুলিশি হামলা ও আওয়ামী সন্ত্রসীদের নির্যাতনের প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোণা জেলা বিএনপি জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন
কুরপাড়স্থ কাইলাটির মোরে এই কর্মসূচীর আয়োজন করে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থপেটিক্স চিকিৎসক অধ্যাপক মোঃ আনোয়ারুল হক সহ জেলা বি এন পি র নেতৃবৃন্দ

সমাবেশে বক্তারা বলেন, হামলা মামলা, অত্যাচার, নির্যাতন, গুম, খুন করে চলমান আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। তারা এই আওয়ামী সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশ গ্রহনে একটি অবাধ সুষ্ঠু ও সবার কাছে গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্টানের জোর দাবী জানান।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |