বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

মোহনগঞ্জ উপজেলায় ছেলের হাতে মা খুন

মোহনগঞ্জ উপজেলায় ছেলের হাতে মা খুন

নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার ১নং বরকাশিয়া বিরামপুর ইউনিয়নের বাহাম পশ্চিমপাড়া গ্রামের মোঃ আব্দুল মন্নাফের মেয়ে মনোয়ারা বেগম (৪২) নামে এক নারীকে তার ছেলে মোঃ মোবারক হোসেন সাগর (২০) প্লাস্টিকের রশি দিয়ে গালায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

মামলার বিবরনিতে প্রকাশ, মোঃ মোবারক হোসেন সাগর ১নং বরকাশিয়া বিরামপুর ইউনিয়নের বাহাম পশ্চিমপাড়া গ্রামে তার মা মনোয়ারা বেগমের সাথে মামার বাড়িতে বসবাস ও মোহনগঞ্জ থানা এলাকার বিভিন্ন ওয়ার্কশপে কাজ করতো এবং সে বিভিন্ন নেশায়ও আশক্ত ছিলো। সাংসারিক কাজকর্ম ও নেশা সেবন নিয়ে প্রায় সময়ই ভিকটিমের সাথে মোবারক হোসেনের ঝগড়া বিবাদ হতো। এরই জের ধরে গতকাল (২৪ অক্টোবর) সোমবার বিকেলে তার মা মনোয়ারা বেগমের সাথে কথা কাটাকাটির এক ফাঁকে আসামি মোবারক হোসেন সাগর নিজ বসত ঘরে কৌশলে প্লাস্টিকের রশি দিয়ে গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যা নিশ্চিত হওয়ার পর মোবারক হোসেন লাশের পাশে বসে ডাক চিৎকার শুরু করে। এ বিষয়টি টের পেয়ে ভিকটিমের ছোট ভাই মোঃ ইউনুস মিয়া মোহনগঞ্জ থানা পুলিশকে খবর দিলে অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসামি সাগরকে গ্রেফতার ও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল প্রেরণ করে।

এ ব্যাপারে নিহতের ছোট ভাই মোঃ ইউনুস মিয়া বাদী হয়ে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

সিংকঃ মোঃ রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, মোহনগঞ্জ থানা, নেত্রকোণা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |