বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সামাজিক নিরাপত্তা বেষ্টনীর নানা কর্মসূচি থাকা সত্ত্বেও ঢাকা শহরে কেন ভিক্ষুকদের আনাগোনা তা জানতে চেয়েছেন সরকারি দলের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ। আজ রবিবার (৬ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে দায়িত্বপ্রাপ্ত সমাজকল্যাণমন্ত্রীকে উদ্দেশ করে এ প্রশ্ন করেন এবং একইসঙ্গে ভিক্ষাবৃত্তি বন্ধে পদক্ষেপ গ্রহণ করবেন কিনা তা জানতে চান সরকারি দলের এই এমপি।
সম্পূরক প্রশ্নে এ কে এম রহমতুল্লাহ বলেন, সরকারের তিন টার্ম ধারাবাহিকভাবে চলছে। এর আগে ১৯৯৬ সালে আমরাও ক্ষমতায় ছিলাম। আমরা বয়স্কভাতা, নির্যাতিত ভাতাসহ অনেকরকম ভাতা দিয়েছি। যাদের বাড়িঘর নেই তাদের বাড়িঘর দিয়েছি। আজকেও আসার সময় রাস্তায় ১০জন ফকির (ভিক্ষুক) ভিক্ষা চাচ্ছে। কিন্তু এই জিনিসটা কেন হবে? আমরা সামাজিক বেষ্টনীর মধ্যে সব কিছু নিয়ে আসছি। আশ্রয়ণ প্রকল্প করছি। সমস্ত রকম সাহায্য দিচ্ছি। তাহলে আমাদের রাস্তার উপরে যেসব ভিক্ষক থাকার তো কথা নয়। থাকা উচিতও নয়। এদের জন্য কী কী পদদক্ষেপ গ্রহণ করবেন এটা আমার প্রশ্ন।