শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত এনআইডি নিয়ে ফের বৈঠকে ইসি

‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত এনআইডি নিয়ে ফের বৈঠকে ইসি

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে বিগত কেএম নূরুল হুদা কমিশন বিশেষভাবে এনআইডি দেওয়ার সিদ্ধান্ত নেন। বিদায়ের আগ মুহূর্তে তারা এটি উদ্বোধন করে গেলেও পরবর্তীতে কার্যক্রমটি আর গতি পায়নি।এর সূত্র ধরে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত জাতীয় পরিচয়পত্র সরবরাহের কার্যক্রম নতুন করে গতি প্রদানের লক্ষ্যে মঙ্গলবার (১৫ নভেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আজিজুল ইসলাম ইতিমধ্যে এ সংক্রান্ত একটি চিঠি মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের পাঠিয়েছেন।
এতে বলা হয়েছে- ১৫ নভেম্বর বেলা ১১ টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে [নির্বাচন ভবন, কক্ষ নং-৫২০] বীর মুক্তিযোদ্ধাগণের জাতীয় পরিচয়পত্রে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান সংক্রান্ত একটি আন্ত:মন্ত্রণালয় সভা আয়োজন করা হয়েছে। উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |