শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

বেলকুচিতে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

বেলকুচিতে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার ৯টি ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনা কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার সহযোগিতায় ও এইড বাংলাদেশ এর বাস্তবায়নে পৌরসভার চালা এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।

ছবি- প্রতিদিনের কাগজ

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র ইকবাল রানা, পৌর নির্বাহী কর্মকর্তা ওয়ারেছ কবির, এইড বাংলাদেশের চেয়ারম্যান আনিসুজ্জামান, প্রকল্প পরিচালক নাজিমুল ইসলাম, আহম্মদ উল্লাহ (মমিন), আলমগীর হোসেন প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানে মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন,  আমি এই পৌর এলাকা একটি পরিচ্ছন্ন বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলব। সেই ধারা আমাদের চলমান রয়েছে। পৌর ৯ টি ওর্য়াডে পরিচ্ছন্নতাকর্মী কাজ করবেন।
পরিচ্ছন্নতাকর্মীদের  উদ্দেশ্যে মেয়র বলেন, কাজে কোনো প্রকার ফাঁকি দেওয়া যাবে না, সততার সঙ্গে কাজ করতে হবে। যেখানে লোক সমাগম সেই জায়গা গুলো সব সময়ের জন্য পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |