শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

দুর্গাপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন

দুর্গাপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ, বিজ্ঞান ও প্রযুক্তিতে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপি ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা শুরু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপেজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা
জালাল তালুকদার স্মৃতিমঞ্চে এ মেলার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনণে বর্ন্যাঢ্য শোভাযাত্রা, বিজ্ঞান ভিত্তিক কুইজ, শিক্ষার্থীদের আয়োজনে উদ্ভাবনী স্টল গুলো পরিদর্শন করা হয়।

‘বিদ্যুৎ ও পানি অপচয় রোধ’ এই প্রতিপাদ্যে আলোচনা সভায় একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার।

অন্যদের মধ্যে আলোচনা করেন সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব হোসেন তালুকদার, উপজেলা মৎস অফিসার মো. গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেহের উল্লাহ, প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, আওয়ামীলীগ নেতা বিপ্লব মজুমদার প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |