শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমানে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল শুক্রবার (০২ ডিসেম্বর ২০২২) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৫৪২ পিস ইয়াবা, ১০ গ্রাম ২০০ পুরিয়া হেরোইন, ৬ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ১টি গাঁজার গাছ, ৩২ বোতল ফেন্সিডিল ও ৯ লিটার দেশিমদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |