মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

ঢাকার সমাবেশে বিশৃঙ্খলা হলে দায় সরকারের: ফখরুল

ঢাকার সমাবেশে বিশৃঙ্খলা হলে দায় সরকারের: ফখরুল

ঢাকা: ১০ ডিসেম্বরের জনসমাবেশে কোনো প্রকার বিশৃঙ্খলা হলে তার দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
তিনি বলেছেন, বিএনপির সারা দেশে নয়টি সমাবেশ করেছে।
কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি।
সরকারের বাধা উপেক্ষা করে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকার সমাবেশকে কেন্দ্র করে সরকার জঙ্গি নাটকসহ বিভিন্নভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। কোনো ষড়যন্ত্র সমাবেশ বন্ধ করতে পারবে না বলেও মন্তব্য করেন ফখরুল
রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার, পুলিশের সাঁড়াশি অভিযান ও ১০ ডিসেম্বরের গণসমাবেশ নিয়ে এ সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |