মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

নয়াপল্টনে বিএনপি পুলিশকে মারধর করছে: ওবায়দুল কাদের

নয়াপল্টনে বিএনপি পুলিশকে মারধর করছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে লক্ষ্য করে বলেছেন, ঢাকা সমাবেশের দুইদিন আগেই তারা রাস্তা গরম করতে চাইছে। তারা নয়াপল্টনে পুলিশের ওপর হামলা করেছে। বুধবার (৭ ডিসেম্বর) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বাড়াবাড়ি করবেন না, লাফালাফি করবেন না। তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে। এটা আর জীবিত করার দরকার কি। আছেনি দরকার, এটা মরে গেছে। তিনি বলেন, বিএনপিকে বলছি, তৈরি হয়ে যান। এবার খেলা হবে আপনাদের দুর্নীতি, দুঃশাসন-জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে।

আওয়ামী লীগের এই শীর্ষ নেতা অভিযোগ করে বলেন, বিএনপি নয়াপল্টনে বাড়াবাড়ি কেন করছে ? আমরা জানি। তারা অফিসে থাকবে ও আগুন নিয়ে খেলবে। একটু আগে খবর পেলাম নয়াপল্টনে তারা ১০ তারিখের আগেই পুলিশকে মারধর করছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |