শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শাহজালাল বিমানবন্দরে তেলবাহী গাড়িতে আগুন

শাহজালাল বিমানবন্দরে তেলবাহী গাড়িতে আগুন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ নং টার্মিনালে ট্যাংক দুটি তেলবাহী গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার পর আগুন লাগে বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার। তিনি জানান, শাহজালাল বিমানবন্দরে একটি তেলবাহী গাড়িতে আগুন লেগেছে বলে সকাল ১০টা ১১মিনিটে আমরা খবর পেয়েছি।

তিনি বলেন, কুর্মিটোলা থেকে ৩টি ও উত্তরা থেকে ফায়ারসার্ভিসের ১টি ইউনিট বিমানবন্দরে গেছে। মোট চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |