শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

কৃষি গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কৃষি গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

কৃষি গবেষণায় আরও গুরুত্ব দিতে গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, গবেষণা ছাড়া কোনো উন্নতি হয় না। সেজন্য কৃষিপণ্য উৎপাদনে আরও গুরুত্ব দিতে হবে।

সোমবার (১৯ ডিসেম্বর) গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন। গবেষকদের কারণে দেশে খাদ্যপণ্য উৎপাদন বেড়েছে জানিয়ে তিনি গবেষকদের ধন্যবাদ জানান।

কৃষি উৎপাদন বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করে সরকারপ্রধান বলেন, দেশের চাহিদা মিটিয়ে কৃষিপণ্য রফতানিতেও নজর দিয়েছে সরকার। আমাদের যেন কারও কাছে হাত পেতে চলতে না হয় সেজন্য কৃষি উৎপাদন বাড়াতে হবে। নিজেদের প্রয়োজন মিটিয়ে রফতানির চিন্তা করতে হবে।

গবেষকদের জন্য সরকার সহযোগিতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চায় সরকার তাদের সহাযোগিতা করার ব্যবস্থা নিয়েছে।

কৃষি জমি নষ্ট করে শিল্প কারখানা না করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, কৃষি জমি কেউ নষ্ট করতে পারবে না। বিশেষ করে তিন ফসলি জমিতে কোনো শিল্প কল-কারখানা করা যাবে না। কিন্তু আমাদের আগে যারা ক্ষমতায় ছিল তারা এ বিষয়ে নজর দেয়নি। যে কারণে আমাদের অনেক উর্বর ভূমি নষ্ট হয়েছে। আমরা এ ব্যাপারে যথেষ্ট কঠোর ব্যবস্থা নিয়েছি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |