শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক
আর্জেন্টিনার ফুটবল বিশ্বকাপ জয়ে ওই দেশের প্রেসিডেন্ট আলবার্তো ফারনান্দেজকে গত সোমবার (১৯ ডিসেম্বর) শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২০ ডিসেম্বর) ওই চিঠির জবাবে এক টুইটবার্তায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানান আর্জেন্টাইন প্রেসিডেন্ট। টু্ইটবার্তায় প্রেসিডেন্ট বলেন, শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে ধন্যবাদ। গত কয়েক সপ্তাহে যে মিলন আর পারস্পরিক স্নেহ দেখলাম তা ব্যাখ্যা করার মতো না, আজ এখানে দুটি পতাকাও জ্বলছে।

এর আগে গত সোমবার (১৯ ডিসেম্বর) ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠায় বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে চিঠির মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেজ ক্যাফিয়োরোকে। দুটি চিঠিতেই আগামী দিনগুলোতে দুই দেশে আবাসিক কূটনৈতিক মিশন চালু ও আরো জোরালো সম্পর্ক গড়ার প্রত্যাশা তুলে ধরেছে বাংলাদেশ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |