মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

লক্ষ্মীপুর খালে পড়ে থাকা নিহত ব্যক্তির পরিচয় মিলছে

লক্ষ্মীপুর খালে পড়ে থাকা নিহত ব্যক্তির পরিচয় মিলছে

মো.আরিফ হোসেন,লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর পৌরসভার (৩নং ওয়ার্ড) বাঞ্ছানগর এলাকার একটি খালে পড়ে থাকা মৃত ব্যক্তির পরিচয় মিলছে। তার নাম মো. রনি (১৮)। পেশায় অটোরিকশা (মিশুক) চালক। সেই সদর উপজেলার শাকচর ইউনিয়নের (৯নং ওয়ার্ড) আব্দুল কাদের দরবেশ বাড়ির নূর-আলমের ছেলে।
সোমবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার মনতাজ মিয়ার পরিত্যক্ত ইটভাটার পাশে অবস্থিত রহমানিয়া খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই খালটি কচুরিপানা ভর্তি রয়েছে।
রনির লাশ উদ্ধার করার পরে তার বাবা নূর-আলম তার হাতের ঘড়ি দেখে তার সন্তানের লাশ বলে সনাক্ত করেন।
নূর-আলম জানান, গত শুক্রবার বিকেলে রনি বাড়ি থেকে অটোরিকশা (মিশুক) নিয়ে বের হন। ওইদিন আর বাড়ি ফিরেনি। বিভিন্নস্থানে খোঁজ নিয়েও তার সন্ধান মিলেনি। শনিবার সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। যার ডায়েরি নং- ৬১৮/২৩।
লাশ উদ্ধারের সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন, শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম ও কাউন্সিলর সুমন পাটোয়ারী।
লাশ উদ্ধারের পরপরই ঘটনাস্থলে পরিদর্শনে আসেন, পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ। লাশ উদ্ধারের বিষয় জানতে চাইলে পুলিশ সুপার গণমাধ্যমকর্মীদের জানান, ৪দিন আগে রনি নিখোঁজ হন। এ ঘটনায় একটি থানায় ডায়েরি করা হয়েছে। সেই পেশায় অটোরিকশা চালক। কি কারণে তাকে হত্যা করা হয়েছে, তদন্ত ছাড়া বলা যাবে না। তার লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |