মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আটকৃত আসামী জেল হাজতে

ঈশ্বরগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আটকৃত আসামী জেল হাজতে

বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্কুল ছাত্রী র্ধষণ মামলার আসামী আব্দুল লতিফকে আটক করেছে র‌্যাব-১৪। ২১ মার্চ মঙ্গলবার রাতে ময়মনসিংহ থেকে তাকে গ্রেফতার করে ঈশ্বরগঞ্জ থানায় সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন। জানা যায়, উপজেলার বড়হিত ইউনিয়নের ১০ম শ্রেণীর ছাত্রীকে একই ইউনিয়নের পুরাহাতা গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে মোঃ আব্দুল লতিফ (৩৮) গত ২০২২ সালের পহেলা জুলাই ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে।

 

ভিকটিম ডাক-চিৎকার দিতে চাইলে আসামী তাকে মেরে ফেলার ভয়ভীতি দেখালে সে বিষয়টি গোপর রাখে। পরে মেয়ের শারীরিক অবস্থার পরিবর্তন দেখে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি মেডিক্যাল চেকআপ করায় তার পরিবার। এসময় জানা যায় ভিকটিম ৭ মাসের গর্ভবতী। পরে ১৭ ফেব্রুয়ারি ভিকটিমের বাবা বাদী হয়ে আব্দুল লতিফকে আসামী করে ঈশ্বরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলার ফেরারী আসামী আব্দুল লতিফকে একমাস পর ২১ মার্চ রাতে ময়মনসিংহ বিপিন পার্কের সামনে থেকে গ্রেফতার করে ঈশ্বরগঞ্জ থানায় সোর্পদ করে র‌্যাব-১৪। পরে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ বুধবার তাকে আদালতে প্রেরণ করেন। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তাছিনুর রহমান জানান, আসামীকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে জেল-হাজতে প্রেরণ করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |