মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণের বারসহ যাত্রী আটক

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণের বারসহ যাত্রী আটক

বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ওই যাত্রীর কাছ থেকে আরও কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ওই যাত্রীর নাম মোহাম্মদ আতিক উল্লাহ। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা।

বিমানবন্দরের এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, গোপন সংবাদের জানতে পেয়ে বুধবার সন্ধ্যার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা বিমানবন্দরে অবস্থান নেন। একপর্যায়ে এয়ার এরাবিয়ার এ৯-৫২২ ফ্লাইট যোগে শারজাহ বিমানবন্দর থেকে মোহাম্মদ আতিক উল্লাহ চট্টগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছান। সন্দেহ হওয়ায় বিমানবন্দর ইমিগ্রেশন লাউঞ্জ থেকে তাকে আটক করা হয়। তল্লাশি করে প্যান্টের বেল্টের ভেতরে (কোমরে) কৌশলে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো দেখতে পাওয়া যায়।

তিনি বলেন, এসময় তার কাছ থেকে ২৪ ক্যারেটের দুই কেজি ৭৯৬ গ্রাম ওজনের ২৪টি স্বর্ণের বার এবং ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংঙ্কার (২২ ক্যারেট) উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য দুই কোটি ১০ লাখ টাকার বেশি।

জব্দ করা স্বর্ণেরবারগুলো শুল্ক গোয়েন্দা অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

কে.আই.এ/ঈ.ম

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |