বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

কোটি টাকার মাদক আইসসহ সংগীতশিল্পী গ্রেপ্তার

কোটি টাকার মাদক আইসসহ সংগীতশিল্পী গ্রেপ্তার

কোটি টাকার মাদক আইসসহ সংগীতশিল্পী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: কোটি টাকার মাদক ক্রিস্টাল মেথসহ (আইস) এক সংগীতশিল্পীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর রামপুরা এলাকা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের একজন দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ওই সংগীতশিল্পীর নাম এনামুল কবির রেবেল। তিনি ‘উচ্চারণ’ ব্যান্ডের একজন সংগীতশিল্পী বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও তিন-চারজন জড়িত। তাদের খোঁজা হচ্ছে। এনামুল কবিরকে গ্রেপ্তারের পর রাতেই রামপুরা থানায় এ ব্যাপারে একটি মামলা হয়েছে। এতে তিনজনকে আসামি করা হয়েছে। এ ব্যাপারে আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে ঢাকা মহানগর মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি)।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |