মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

লবণবাহী ২০ ট্রলার ডুবিতে, নিখোঁজ অন্তত ৭০

লবণবাহী ২০ ট্রলার ডুবিতে, নিখোঁজ অন্তত ৭০

লবণবাহী ২০ ট্রলার ডুবিতে, নিখোঁজ অন্তত ৭০

নিজেস্ব প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে চট্টগ্রামের আনোয়ারা উপকূলে সাঙ্গু নদীর মোহনায় ঝড়ের কবলে পড়ে অন্তত ২০টি লবণবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌ পুলিশ। নিখোঁজ রয়েছেন অন্তত আরও ৭০ জন।

বুধবার (৮ মে) সকাল ৮টার দিকে এসব ট্রলার ঝড়ের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারগুলো কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ও চট্টগ্রামে বাঁশখালী থেকে লবণবোঝাই করে চট্টগ্রামে আসছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নৌ পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন।

তিনি বলেন, ‌বঙ্গোপসাগরের আনোয়ারা উপকূলে সাঙ্গু নদীর মোহনায় কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়া থেকে লবণ নিয়ে আসার সময় ঝড়ো হাওয়ার কবলে পড়ে অন্তত ২০টি ট্রলার ডুবে যায়। নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা এখন পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করেছে। ডুবে যাওয়া প্রত্যেকটি ট্রলারে ৫-৬ জন মাঝিমাল্লা ছিলেন। সে হিসেবে ২০টিতে আনুমানিক ১০০ জন ছিল। সব মিলিয়ে এখনো অন্তত ৭০ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধার করতে নৌ-পুলিশ ও কোস্টগার্ডের অভিযান চলমান রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |