মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে যুবক নিহত

বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে যুবক নিহত

নিজস্ব  প্রতিবেদক: রাজধানীর বাড্ডা এলাকায় একটি তিন তলা আবাসিক ভবনের নিচ তলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। বৃহস্পতিবার সকালে বাড্ডার ৪ নম্বর ডিআইটি রোডে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৩ মিনিটে বিস্ফোরণের খবর পাওয়া যায়। ভবনটির নিচ তলায় ঘটনাটি ঘটেছে। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে সম্ভাব্য কারণ হিসেবে গ্যাস সিলিন্ডার লিকেজ মনে করা হচ্ছে। তবে তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে। বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |